এই প্রথম জনসমক্ষে মাস্ক পড়লেন ট্রাম্প
করোনা সংক্রমণের ভয়াবহতা থাকলেও কখনও ট্রাম্পকে মাস্ক পড়তে দেখা যায়নি । তবে শনিবার প্রথম জনসমক্ষে মাস্ক পড়তে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প্কে। মিলিটারি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হাসপাতালের করিডোরে ট্রাম্পের মুখে দেখা যায় একটি কালো মাস্ক।
যদিও সাংবাদিকদের দেখেও থামেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, “আমি কখনোই মাস্কের বিরুদ্ধে ছিলাম না। তবে এটার জন্য সঠিক সময় ও জায়গা আছে।” যদিও এর আগে বারেবারেই মাস্ক পড়ার কথা অস্বীকার করেছিলেন ট্রাম্প।
এদিন ট্রাম্প বলেন, তিনি মনে করেন যখন আপনি হাসপাতালে ও বিশেষ করে সেনা জওয়ান ও অন্য লোকের সঙ্গে অনেক কথা বলতে হবে, তখন মাস্ক পড়াটা ভালো।
Post a Comment