ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ আফগানিস্তানে, মৃত ১১
ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানে। সোমবার আফগানিস্তানের গোয়েন্দা অফিসের কাছে এই ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন।
জানা গিয়েছে, সরকারি অফিস চত্বরে এই হামলা চালায় তালিবান। সমানগান প্রদেশের রাজধানী আইবক শহরে এই হামলার ঘটনা ঘটেছে। কাছেই ছিল আফগান গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি’র অফিস।
আফগান সরকারের এক মুখপাত্র মহম্মদ শেদিক আজিজি বলেন, গাড়ি বোমা বিস্ফোরণ দিয়েই এই হামলা শুরু হয়।
আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে বেশ কিছু্ক্ষণম সংঘর্ষের পরই মৃত্যু হয় চার বন্দুকধারীর। এই হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে।
এলাকার শিশু, স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্য অন্তত ৪০ জনেরও বেশি আহত হয়েছে। প্রাথমিকভাবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই স্থানীয় সুত্রে আশঙ্কা করা হচ্ছে।

Post a Comment