করোনার বাড়বাড়ন্ত রুখতে ফের লকডাউন জারি - The News Lion

করোনার বাড়বাড়ন্ত রুখতে ফের লকডাউন জারি




পশ্চিমবঙ্গের পর এবার উত্তরপ্রদেশও করোনার বাড়বাড়ন্ত রুখতে শুক্রবার রাত ১০ টা থেকে শুরু হচ্ছে লকডাউন। চলবে সোমবার সকাল অবধি। এই লকডাউনের মধ্যে কেবলমাত্র প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে ছাড় মিলবে।



  সরকারী ও বেসরকারী অফিস,নিত্য প্রয়োজনীয় না এমন দোকান, মল এবং রেস্তোঁরাগুলি বন্ধ থাকবে। পাশাপাশি গণপরিবহও থাকবে বন্ধ। সোমবার সকাল ১০ টায় লকডাউন তুলে নেওয়া হবে বলে জানিয়েছে যোগী সরকার।



যদিও সরকারের তরফে ট্রেনগুলিকে রাজ্যে আসতে অনুমতি দেওয়া হয়েছে। আগত যাত্রীরা বিশেষ বাসে করে বাড়ি ফিরতে পারবেন। এছাড়া গ্রামীণ অঞ্চলে কারখানাগুলিতে কাজের অনুমতি রয়েছে। রাস্তা ও এক্সপ্রেসওয়েতেও কাজ চলবে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.