উত্তর ২৪ পরগনা জেলায় মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা - The News Lion

উত্তর ২৪ পরগনা জেলায় মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা





অরূপ অধিকারী ; বুধবারই প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিকের ফলাফল। ফলাফল প্রকাশের পর এই স্বাভাবিকভাবে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় প্রশাসন থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা বিভিন্ন ক্লাবের তরফ এ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়।



সংবর্ধনা জানানোর এই প্রয়াসে যুক্ত হয়েছিল মসলন্দপুর তদন্ত কেন্দ্র। এই তদন্ত কেন্দ্রের আধিকারিক চিন্তামণি নস্কর অবশ্য একেবারে অন্যরকম ভাবে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানালেন। মসলন্দপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী বৃষ্টি দেবনাথ রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিমাদ্রী ঘোষ যাত্রা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঐশী মন্ডল সকলকে তদন্তকেন্দ্রের আধিকারিকদের মর্যাদা দিয়ে গাড়িতে বসিয়ে তিনি তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন।





তদন্ত কেন্দ্রের আধিকারিকদের অধঃস্তন কর্মীরা যেমনভাবে পদমর্যাদার সম্মান এবং শ্রদ্ধা জানান ঠিক সেইভাবেই মর্যাদা জানানো হয় এই সমস্ত কৃতি ছাত্র-ছাত্রীদের। তবে করোনাভাইরাস এর জেরে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং বিধি-নিষেধ মেনে কৃতি ছাত্র-ছাত্রীদের মসলন্দপুর তদন্ত কেন্দ্রের তরফে সংবর্ধনা জানায় তদন্ত কেন্দ্রের আধিকারিক।



চাতরা বালিকা বিদ্যালয় ঐষী মন্ডল প্রাপ্ত নম্বর 669 (95.57%)বাড়ি মছলন্দপুর তিনআমতলা মছলন্দপুর  ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয় বৃষ্টি দেবনাথ প্রাপ্ত নম্বর 667(95.28%) বাড়ি মছলন্দপুর রাজবল্লভপুর বিশ্বাস পাড়া
মছলন্দপুর রাজবল্লভপুর হাই স্কুল হিমাদ্রি ঘোষ প্রাপ্ত নম্বর 654(93.42%) বাড়ি মছলন্দপুর নতুন পল্লী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.