ভারতে গণপ্রহারে মৃত্যু হলো তিন বাংলাদেশী নাগরিকের - The News Lion

ভারতে গণপ্রহারে মৃত্যু হলো তিন বাংলাদেশী নাগরিকের




ভারতে গণপ্রহারে মৃত্যু হলো তিন বাংলাদেশী নাগরিকের। গত শনিবার ভারতের অসম রাজ্যের করিমগঞ্জ জেলায় তিন বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।  অসম পুলিশ সুত্রে জানা গিয়েছে, অসমের করমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তের কাছে  পাথরকান্ডি থানার অন্তর্গত বোগরিজন টি এস্টেটের মধ্যে এই ঘটনা ঘটে।


গবাদি পশু চুরির অভিযোগে ওই তিন বাংলাদেশীকে পিটিয়ে মেরে ফেলা হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছেগোটা ঘটনায় করিমগঞ্জ জেলার পুলিশ সুপার সঞ্জিত কৃষ্ণ জানিয়েছেন, নিহতদের সঙ্গে আসা আরও চারজন বাংলাদেশী অন্ধকারে পালিয়ে যায়। তদন্তে জানা গিয়েছে, তারা গরু চুরির উদ্দেশ্য নিয়ে সীমান্ত অতিক্রম করে। এরপর স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করে। তবে এই গণপিটুনিতে কারা জড়িত ছিলো তা এখনও জানতে পারেনি পুলিশ।




পুলিশ ঘটনাস্থল থেকে বাংলাদেশে তৈরি বিস্কুট, রুটি এবং বেড়া কাটার দড়ি ও ব্যাগ উদ্ধার করেছে বলে জানিয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি সীমান্ত সুরক্ষা বাহিনীর মাধ্যমে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানা গিয়েছে  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.