পশ্চিমবঙ্গে কোন জেলায় কতো করোনা আক্রান্ত, জেনে নিন
পশ্চিমবঙ্গ রাজ্যে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। মোট
আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হারে পশ্চিমবঙ্গে নয়া রেকর্ড তৈরি হলো রবিবার। গত
২৪ ঘন্টার নিরিখে এদিনই সর্বোচ্চ সংক্রমণ এবং সর্বোচ্চ মৃত্যু হলো। পশ্চিমবঙ্গে
করোনায় সর্বমোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪২ হাজার ৪৮৭ জনে।
পশ্চিমবঙ্গ
রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ি, মোট আক্রান্ত ৪৮৭ জনের মধ্যে এই
মুহুর্তে চিকিতসাধীন ১৬ হাজার ৪৯২ জন। ইতিমধ্যে রাজ্যটিতে করোনা মুক্ত হয়েছেন ২৪
হাজার ৮৮৩ জন। বর্তমানে করোনা থেকে সুস্থতার হার ৫৮,৫৬ শতাংশ।
পশ্চিমবঙ্গে
করোনা সংক্রমণে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা, উত্তর ও দক্ষিন ২৪ পরগনা,
হাওড়া, হুগলি সহ মোট আটটি জেলাতে। কলকাতায় মোট করোয়া আক্রান্ত ১৩ হাজার ৩৪৪ জন। এরপরেই
উত্তর ২৪ পরগনা জেলাতে করোনা আক্রান্ত ৮ হাজার ৫৭৬ জন। হাওড়াতে আক্রান্ত ৫ হাজার
১০৬ জন।
দক্ষিন ২৪ পরগনা জেলায় আক্রান্ত ৩ হাজার ২৪০ জন। হুগলিতে আক্রান্ত ২ হাজার ৪৩
জন। মালদহে আক্রান্ত ১ হাজার ৭১৫ জন। দার্জিলিংয়ে আক্রান্ত ১ হাজার ৩০২ জন। এছাড়া
আলিপুরদুয়ারে ২১৮ জন, কোচবিহারে ৪০৪ জন, কালিম্পংয়ে ৬৪ জন, জলপাইগুড়িতে ৭৭৬ জন।
উত্তর দিনাজপুরে ৫৯৫ জন, দক্ষিন দিনাজপুরে ৭৮৮ জন, মুর্শিদাবাদে ৪৮২ জন, নদীয়াতে
৫৫৪ জন, বীরভুমে ৩৫৮ জন, পুরুলিয়ায় ১২৩ জন, বাঁকুড়ায় ৩৭৮ জন, ঝাড়গ্রামে ২৮ জন,
পশ্চিম মেদিনীপুরে ৭২৬ জন, পূর্ব মেদিনীপুরে ৮৩০ জন, পূর্ব বর্ধমানে ৩৯৯ জন এবং
পশ্চিম বর্ধমানে ৩৭২ জন আক্রান্ত হয়েছেন।

Post a Comment