লকডাউনের বিরোধিতা করে বামেদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী - The News Lion

লকডাউনের বিরোধিতা করে বামেদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী





উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট মহকুমায় সম্প্রতি করোনা সংক্রামিত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু করোনা সমস্যা মোকাবিলায় যথাযথ সরকারী উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। আক্রান্তের সংখ্যা রোগনির্ণয় ও সর্বোপরি চিকিৎসা পরিকাঠামো কোনক্ষেত্রেই বসিরহাট স্বাস্থ্য জেলায় সদর্থক ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না। 






তার সাথে অপরিকল্পিত লকডাউনের ফলে সারা দেশের সাথে এই মহকুমার মানুষও অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত। অনতি বিলম্বে বসিরহাট জেলা হাসপাতালে করোনা চিকিৎসাকেন্দ্র চালু করতে হবে। এই দাবীসহ আরো কয়েকটি দাবীতে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ‍্য স্বাস্থ্য আধিকারিকের সাথে বাম শরিক সংগঠন অর্থাৎ সিপিআই(এম), সিপিআই(এম এল) নেতৃত্বদের নিয়ে গঠিত প্রতিনিধিদল দেখা করে ও তাকে ডেপুটেশন দেয়। 





পাশাপাশি বসিরহাট মহকুমার বিভিন্ন জনবহুল প্রান্তে করোনা প্রতিরোধ সংক্রান্ত দাবীদাওয়া নিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে পোস্টার সহ বিক্ষোভ প্রদর্শন করা হয়। সিপিএমের উত্তর ২৪ পরগণা জেলা কমিটির সদস্য শ্রীদীপ রায়চৌধুরী জানান,  লকডাউনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। লকডাউনের নামে প্রহসন চলছে। করোনার টেস্টের পরিমাণ আরও বাড়াতে হবে। 





চিকিৎসকদের কোনোরকম সুরক্ষার ব‍্যবস্থাও করেনি বসিরহাটের স্বাস্থ্য আধিকারিকরা। পাশাপাশি বসিরহাট মহকুমা ব‍্যবসায়ী সমিতি যে লকডাউন করছে, তার সম্পূর্ণ বিরোধিতাও আমরা করছি। যতদিন না পর্যন্ত মানুষ স্বাস্থ্য সুরক্ষা না পাবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.