দুর্ঘটনার করলে অভিনেত্রী শাহনাজ খুশি, প্রাণে বাঁচলেন অল্পের জন্য - The News Lion

দুর্ঘটনার করলে অভিনেত্রী শাহনাজ খুশি, প্রাণে বাঁচলেন অল্পের জন্য





ঢাকা প্রতিনিধি : শুটিং থেকে ফেরার সময় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।চলন্ত কাভার্ড ভ্যান গাড়ি একপাশে স্বজোড়ে আঘাত করলে, দুমড়ে মুচড়ে যায় অভিনেত্রীর গাড়িটি।





ঘটনাটি ঘটেছে টঙ্গীর মাজুখাল ও মীরের বাজারের মাঝামাঝি একটি স্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি দম্পতির ছেলে সৌম্য জ্যোতি।অভিনেত্রী শাহনাজ খুশি সংবাদমাধ্যমকে বলেন, ‘কাভার্ড ভ্যানের মূল চালক ঘুমিয়ে ছিল। ভ্যানটি চালাচ্ছিল হেলপার।






তাছাড়া তারা নেশাগ্রস্ত ছিল। দুর্ঘটনায় মা ও ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি। তবে গাড়ির একপাশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওদের আটক করে।’তিনি বলেন, ‘করোনার কারণে চার মাস ঘরবন্দী ছিলাম। গতকালই প্রথম শুটিংয়ে অংশ নিয়েছি।





ঈদের জন্য নির্মিত ‘নসু ভিলেন-৩’ নাটকের দ্বিতীয় দিনের শুটিং ছিল আজ। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলাম। একেবারেই অলৌকিক কিছু না হলে বাঁচার কথা নয়! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে, আমি বেঁচে আছি,ভাল আছি!’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.