চল্লিশটি গোখরো সাপের বাচ্চা উদ্ধার - The News Lion

চল্লিশটি গোখরো সাপের বাচ্চা উদ্ধার





নদীয়া জেলার শান্তিপুর ব্লকের ফুলিয়া স্টেশন পাড়ার দিলীপ পাল এর বাড়ি আজ সকালে উদ্ধার হলো চল্লিশটি গোখরো সাপের বাচ্চা। দীলিপবাবু ১০ বছর আগে পড়ে থাকা জায়গায় বাগানে বাড়ি করেছিলেন, কিন্তু কখনো কোনদিন এরকম হয়নি।





গত তিন-চার দিন আগে প্রথম একটি সাপের বাচ্চা দেখে পাশের বাগানে ফেলে দেন। তার পরবর্তীতে আবারও দু-একটি করে দেখতে থাকেন। গতকাল সন্ধ্যার সময় খেয়াল করেন তার উঠানের এক প্রান্তে কিছু সাপের ডিমের খোলস দেখে সন্দেহ হলে আজ সকালে কোদাল দিয়ে ওই অঞ্চলের মাটি খুড়ে চল্লিশটি সাপের বাচ্চা উদ্ধার করেন। সকাল আটটার সময় বনদপ্তর ফোন করলে, বেলা একটা পর্যন্ত তাদের দেখা মেলেনি এখনো।





 এলাকাবাসীর অভিযোগ এতগুলো সাপের বাচ্চা কোথাও ছারলে তা নিয়ে আরো চাঞ্চল্য সৃষ্টি হতে পারে! প্রশ্ন তুলেছেন সরকারি বনদপ্তরের পদাধিকারীদের সহযোগিতা না পেলে ড্রামে রাখা অতগুলো  সাপের বাচ্চা হয়তো মারাও যেতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.