প্রবল বৃষ্টিতে ভেঙে গেল সেতু, ডুবে গেলো লরি - The News Lion

প্রবল বৃষ্টিতে ভেঙে গেল সেতু, ডুবে গেলো লরি





প্রবল বৃষ্টির জেরে  সেতু ভেঙে নদীর জলে তলিয়ে গেল লরি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারি এলাকায়।





স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল ৯ টা নাগাদ চান্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকার কলাভাংগা লোহার সেতুর উপর দিয়ে একটি বোল্ডার বোঝাই ডাম্পার নদী পার হচ্ছিল। ডাম্পারটি সেতুর মাঝামাঝি যেতেই, বোল্ডার বোঝাই ডাম্পারের ভারে মাঝখান থেকে ভেঙে যায় সেতুটি।





 নদীর জলে তলিয়ে যায় বোল্ডাই বোঝাই ডাম্পারটি। প্রবল বৃষ্টির জেরেই এই ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে । তবে দুর্ঘটনার জেরে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.