সাকলিন মুস্তাক ফাঁস করলেন অজানা 'রহস্য' - The News Lion

সাকলিন মুস্তাক ফাঁস করলেন অজানা 'রহস্য'




ছিল নিষেধাজ্ঞা,ছিল ধরা পড়ার আশঙ্কা এবং তারপর কঠোর শাস্তির আশঙ্কা ও । এসবকে উপেক্ষা করেই স্ত্রী’কে কাছছাড়া করেননি প্রাক্তন পাকিস্তানি স্পিনার সাকলিন মুস্তাক। সেরকম এক অজানা রহস্য ফাঁস করলেন তিনি।






১৯৯৯ সালের বিশ্বকাপে তিনি নিজের স্ত্রী’কে হোটেল রুমের আলমারিতে লুকিয়ে রাখতেন। কারন তখন নিয়ম অনুযায়ী পাকিস্তানী ক্রিকেটাররা স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদের বিদেশ সফরের সময় সঙ্গে রাখতে পারতেন না। মুস্তাকের সদ্য বিয়ে হয়েছিল। তাই বাধ্য হয়ে স্ত্রীকে লুকিয়ে রাখতে হত আলমারির ভিতরে।





 সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান “১৯৯৮ সালের ডিসেম্বর মাসে আমি বিয়ে করেছিলাম। আর ১৯৯৯ সালের শুরুর দিকেই বিশ্বকাপ খেলতে যেতে হয়। তার কিছুদিন আগেই আমি স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করি। কারণ আমার স্ত্রী তার আগে লন্ডনে থাকত। দিনের বেলা কঠোর অনুশীলন করতাম।






আর সন্ধ্যায় স্ত্রী’র সঙ্গে সময় কাটাতাম। এটাই অভ্যাস হয়ে উঠেছিল। বিশ্বকাপের মাঝপথে আমাদের জানানো হল, স্ত্রীকে আর সঙ্গে রাখা যাবে না। কারন মনঃসংযোগে সমস্যা হতে পারে । প্রতিবাদ করেছিলাম। কোচ রিচার্ড পাইবাসকে বলেছিলাম সব তো ঠিকঠাক চলছিল। তাহলে কেন এমন সিদ্ধান্ত ? লাভ হয়নি। বোর্ডের নির্দেশ প্রত্যাহার হয়নি।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.