দক্ষিণ দমদমে মতুয়া মন্দিরে দুঃসাহসিক চুরি - The News Lion

দক্ষিণ দমদমে মতুয়া মন্দিরে দুঃসাহসিক চুরি



কলকাতা সংলগ্ন  দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চলের বেদিয়াপাড়ার মতুয়া মন্দিরে চুরির ঘটনা ঘটল আজ। এদিন মন্দিরের এক সেবিকা মন্দিরে এসে দেখতে পায় মন্দিরের ক্যাশবাক্সর তালা ভাঙ্গা। ক্যাশ বাক্স থেকে সর্বস্ব লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে প্রায় ১০ হাজার টাকা ছিল।





ক্যাশ বাক্সে দু-একটা খুচরো বাদ দিয়ে সবটাই চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আশপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।






 পুলিশ জানিয়েছে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এর আগেও আশপাশের বেশ কয়েকটি মন্দিরে চুরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.