গত ২৪ ঘণ্টায় পশ্চিমবাংলায় করোনা আক্রান্ত হলেন ২১৯৮ জন - The News Lion

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবাংলায় করোনা আক্রান্ত হলেন ২১৯৮ জন





পশ্চিমবাংলায়   একদিনে করোনা  আক্রান্তের সংখ্যার সব রেকর্ড ভেঙে দিল৷ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২০০০ এর বেশি৷ এই প্রথম বাংলায় একদিনে আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়াল৷







শনিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ২,১৯৮ জন৷ গতকাল শুক্রবার এই সংখ্যাটা ছিল ১,৮৯৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০,২০৯ জন৷ অর্থাৎ এই প্রথম মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়াল৷ গতকাল ছিল ৩৮,০১১ জনে৷








তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। এদিন তিনি বলেন, ‘দেশের অন্যান্য জায়গায় যেভাবে সংক্রমণ বাড়ছে বাংলাও তার ব্যতিক্রম নয়। তবে বাংলায় পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.