করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে একদিনে দুই রেকর্ড গড়লো ভারত
একদিনে করোনা আক্রান্তে সর্বাধিক রেকর্ড গড়লো ভারত, পাশাপাশি, একদিনে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু ঘটলো ভারতে। করোনা আক্রান্তের নিরিখে ১০ লক্ষের সীমা অতিক্রম করে গেল ভারত। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে সেপ্টেম্বর মাসেই করোনা আক্রান্তের সংখ্যায় পৃথিবীর অন্যান্য দেশগুলিকে ছাপিয়ে শীর্ষে পৌঁছে যেতে পারে ভারত। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
প্রতিদিন যেভাবে লাগামছাড়া আক্রান্তের সংখ্যা হু-হু করে বেড়ে চলেছে তাতে ভবিষ্যৎ এর জন্য আরও বড় অশনি সংকেত বয়ে আনবে এই ভাইরাস। একথায় জানাচ্ছেন গবেষক মণ্ডলীরা।
আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ভারত করোনা আক্রান্তের শীর্ষে পৌঁছে যাবে। অতিক্রম করতে পারে আমেরিকা এবং ব্রাজিলের রেকর্ড সংক্রমণকেও। আর সেক্ষেত্রে সরকার এবং জনগণ আরও বেশি কঠোর এবং সচেতন না হয় তাহলে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

Post a Comment