বাংলাদেশে কোরবানির পশুর হাট থেকে ভয়াবহ রূপ নিতে পারে করোনা পরিস্থিতি - The News Lion

বাংলাদেশে কোরবানির পশুর হাট থেকে ভয়াবহ রূপ নিতে পারে করোনা পরিস্থিতি






ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের করোনা পরিস্থিতি শুরু থেকেই ধাপে ধাপে বেড়েছে। এখনও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। প্রথম লকডাউনের পর ছুটির আমেজে গ্রামের বাড়িতে যাওয়ার হিরিক, ত্রাণ বিতরণের প্রতিযোগিতা, গার্মেন্টস খোলার ঘোষণা দিয়ে গ্রাম থেকে শ্রমিক নিয়ে আসা, আবার তাদেরকে বাড়িতে পাঠনো, ঈদ যাত্রা- এমন অনেক কারণেই বাংলাদেশে বেড়েছে করোনা সংক্রমণের হার।







শুরু থেকে করোনা সংক্রমণের সংখ্যা ছিলো দিনে ৩ থেকে ১০ জনের মধ্যে। এরপর প্রতিটি ধাপে তা বেড়ে বর্তমানে ৩ হাজার থেকে ৪ হাজারের ঘরে অবস্থান করছে। রোজার ঈদের পর থেকে বড় কোনো লোকসমাগমের ঘটনা না ঘটায় একই হারে বেড়ে চলছে সংক্রমণের হার।তবে এবার কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে সংক্রমণের হার আরেক দফা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।






সাধারণ মানুষ তো বটেই, কোরবানির জন্য পশুর হাট বসানোর সরকারি এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ।রবিবার সংগঠনের ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথের আহ্বায়ক অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব এবং সদস্য সচিব অধ্যাপক ডা. শাকিল আখতার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।







নেতারা বলেন, করোনা নিয়ন্ত্রণে নিরাপদ শারীরিক দূরত্ব রক্ষার ব্যবস্থা বিশ্বব্যাপী স্বীকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং মানিত সত্য হলো, যেসব দেশ এই পদক্ষেপ ঠিকভাবে কার্যকর করতে পেরেছে, সেসব দেশ করোনা নিয়ন্ত্রণে সফলতা পেয়েছে।







অর্থনীতিবিদরা বলছেন, আগের গরিবের সঙ্গে করোনায় আরও প্রায় পৌনে দুই কোটি গরিব লোক যোগ হবে, অর্থাৎ ক্ষুধার্ত মানুষের সংখ্যা আরও বাড়বে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দেখতে পাচ্ছি সরকারি/বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি হতে পারছে না, অনেকেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। 







প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের অভাবে বিনা অক্সিজেনে রোগীর করুণ মৃত্যু ঘটছে। এ রূপ পরিস্থিতিতে কাজ হারানো-উপার্জনহীন-গরিব-হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাবার ও চিকিৎসাসেবা পৌঁছে দিয়ে আরও কঠোর ও কার্যকর লকডাউন ব্যবস্থার দরকার। 





তা না করে সরকার পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে, যা বাস্তবায়িত হলে ইজারাদারদের পকেট ভারি হবে বটে; কিন্তু করোনার সংক্রমণ মারাত্মক রূপ নেবে ও মৃত্যুর মিছিল দীর্ঘ হবে। চিকিৎসক সমাজ অবিলম্বে এই আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.