বাংলাদেশের প্রথম আলো-ডেইলি স্টার পত্রিকার মালিক লতিফুর রহমান মারা গেছেন
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং শীর্ষ দুটি দৈনিক পত্রিকার মালিক লতিফুর রহমান মারা গেছেন।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
লতিফুর রহমান দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের মালিক। তিনি ট্রান্সকম গ্রুপের ফাস্টফুড, কোমল পানীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, ওষুধ, সংবাদপত্র, চা শিল্প, বিমা ইত্যাদি ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন। ন্যাশনাল হাউজিংয়ের উদ্যোক্তা পরিচালকও ছিলেন তিনি।
লতিফুর রহমান প্যারিসভিত্তিক বৈশ্বিক বাণিজ্য সংগঠন আইসিসির নির্বাহী সদস্য, আইসিসি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের পরিচালক। এছাড়া তিনি কয়েক মেয়াদে এমসিসিআইয়ের সভাপতিও ছিলেন।

Post a Comment