পতঞ্জলি আয়ুর্বেদের করোনিল আয়ুষমন্ত্রক থেকে ছাড়পত্র পেলো
বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদের করোনিল শেষ পর্যন্ত করোনা প্রতিরোধক হিসাবে আয়ুষমন্ত্রক থেকে
লাইসেন্স পেলো। পাশাপাশি ইমিউনিটি বাড়ানোর আরও তিনটি ওষুধ তৈরির
অনুমোদনও দেওয়া হল পতঞ্জলিকে।
গত
সপ্তাহে রামদেব দাবি করেছিলেন, কোভিড নিরাময়ের ওষুধ তৈরি
করেছে তাঁর সংস্থা। তারপরই এই নিয়ে জোর বিতর্ক তৈরি হয় দেশজুড়ে। করোনিল এবং
শ্বাসারি নামে ওই দুই ওষুধ সংবলিত করোনা কিট অনলাইনে বিপণনের ব্যবস্থা করা হবে
বলেও জানিয়েছিলেন রামদেব। তবে এরপরই একাধিক রাজ্যে এই ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা
জারি হয়।
এরপরই
কেন্দ্রীয় মন্ত্রকের নির্দেশ মেনে ইতিমধ্যে করোনিল ও শ্বাসারি সংক্রান্ত রিপোর্ট
পাঠায় পতঞ্জলি। রিপোর্ট খতিয়ে দেখে আয়ুষমন্ত্রক করোনিলকে রোগ প্রতিরোধক বা ইমিউনিট
বর্ধক ওষুধ হিসাবে স্বীকৃতি দিয়েছে।
মন্ত্রকের
তরফে পতঞ্জলিকে নতুন ওষুধের নাম, প্রস্তুত প্রণালী,
উপাদান
ও তচার অনুপান, নমুনার পরিমাণ,
যে
সমস্ত পরীক্ষাকেন্দ্র ও হাসপাতালে ওষুধ রোগীদের উপরে প্রয়োগ করা হয়েছে,
তাদের
নাম এবং ইনস্টিটিউশনাল এথিক্স কমিটির ছাড়পত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
সেসব খতিয়েই এদিন আয়ুষমন্ত্রক তাদের লাইসেন্স দেয়।
পতঞ্জলির তরফ থেকে আগের দাবি
থেকে সরে এসে জিনয়ে দেওয়া হয়, দেহের রোগ প্রতিরোধ
ক্ষমতা বৃদ্ধির জন্য কোরোনিল ও স্বসারি নামে ওষুধ দুটি তৈরি করা হয়েছে। সংস্থার
তরফে এই ওষুধের মাধ্যমে কোরোনা চিকিৎসা সম্ভব, এমন
কোনও দাবি করা হয়নি।

Post a Comment