একাদশ শ্রেণির ভর্তি শুরু হবে ১ অগাস্ট থেকে
আজ বুধবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল। কিন্তু ফলাফল প্রকাশ হলেও কীভাবে একাদশে ভর্তি হওয়া
সম্ভব তা নিয়ে অভিভাবকদের মধ্যে তৈরি হয় ধোঁয়াশা। এখন স্কুল বন্ধ। কবে খুলবে কোনও
নিশ্চয়তা নেই।
এই পরিস্থিতিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে
যাবতীয় ধোঁয়াশা কাটালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষারই ফল প্রকাশের পর ভর্তি প্রক্রিয়া নিয়ে সরকারের
পরিকল্পনা স্পষ্ট করেছেন তিনি। জানিয়েছেন রাজ্যে একাদশ শ্রেণির ভর্তি শুরু হবে ১
অগাস্ট থেকে।

Post a Comment