হাওড়ায় বাসের ভিতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার
হাওড়ায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হল বাসের ভিতর থেকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মৃত ব্যক্তি বাসেরই কর্মী। মৃতের পরিচয় জানার জন্য বাস ইউনিয়নের সঙ্গে পুলিশ যোগাযোগ করছে।
বুধবার সকালে হাওড়া ময়দানে ঋষি বঙ্কিম সেতুর ডাউন স্ল্যাপে দাঁড়িয়ে থাকা ৭১ নং রুটের একটি বেসরকারি বাসের মধ্য থেকে দেহটি উদ্ধার হয়। হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
এক থেকে দু'দিনের ভিতর ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই অনুমান করছে পুলিশ। তবে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিলনা। কিভাবে মৃত্যু ময়নাতদন্ত করে দেখা হচ্ছে।

Post a Comment