করোনায় বাংলাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৩, শনাক্ত ৩৫৩৩ - The News Lion

করোনায় বাংলাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৩, শনাক্ত ৩৫৩৩





ঢাকা প্রতিনিধি : মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২,৪৫৭ জনে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৩,৫৩৩ জন। নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১,৯৩,৫৯০।




আজ বুধবার নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।চিনের উহান থেকে করোনা গত ছয় মাসে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।





চিনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।বাংলাদেশে করোনা সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.