গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত, মৃত ও সংকটজনক রোগীর তালিকায় বিশ্বে দ্বিতীয় ভারত
বিশ্বজুড়ে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে প্রাণঘাতী করোনার প্রকোপ। অবস্থা আরও সঙ্গীন হচ্ছে ভারতেরও। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত, মৃত ও সংকটজনক রোগীর তালিকায় গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। এদিকে এখনও পর্যন্ত গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩২ লক্ষের বেশি মানুষ।
এদিকে ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৯৮ জন। যা এখনও গতকাল গোটা বিশ্বের নতুন করোনা আক্রান্তের নিরিখে ভারতকে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছে। ভারতে আগে রয়েছে আমেরিকা। সেখানে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৪৮৮ জন।
এদিকে ইতিমধ্যে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ছাড়িয়ে গেছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হলেন নয় লক্ষ ছ'হাজার ৭৫২ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১০ শতাংশ বলেও জানা যাচ্ছে। যদিও আক্রান্ত দ্রুত হারে বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত সাড়ে পাঁচ লক্ষের বেশি মানুষ সুস্থ হয়েছেন।
এদিকে মৃতের সংখ্যাতেও প্রত্যহই নতুন রেকর্ড গড়ছে ভারত। ২৪ ঘন্টায় গোটা দেশে মোট ৫৪০ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যা গোটা বিশ্বের মধ্যে গতকালের রেকর্ডে দ্বিতীয় সর্বোচ্চ।
ভারতের আগে রয়েছে ব্রাজিল। সেখানে একদিনে মারা গেছেন ৭৭০ জন করোনা আক্রান্ত রোগী। তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা। সেখানে গত ৩৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৬৫ জনের। এদিকে এ নিয়ে ভারতে এখনও পর্যন্ত মোট ২৩ হাজার ৭২৭ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।
শুধু নতুন আক্রান্ত বা নতুন মৃত্যু নয় অত্যন্ত সঙ্কটজনক রোগীদের ক্ষেত্রেও গত ২৪ ঘন্টায় ভারত দ্বিতীয় স্থান দখল করেছে। গত ২৪ ঘন্টায় গোটা দেশে ৮ হাজার ৯৪৪ জন অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় থাকা করোনা রোগীদের খোঁজ পাওয়া যায়।

Post a Comment