পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃনমূলের মিছিল হাসনাবাদে - The News Lion

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃনমূলের মিছিল হাসনাবাদে




অরিন্দম হরি ; পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলো তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। কেন্দ্র সরকারের পেট্রোলিয়ামজাত দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে এক বিশাল প্রতিবাদ মিছিল বেরহয় বসিরহাটের হাসনাবাদ ব্লকে।







হাসনাবাদ ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি এস্কেন্দার গাজী ও তৃনমূল নেতা আখের আলির নেতৃত্বে পথে নামলো কয়েক হাজার প্রতিবাদী মানুষ। উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ৬ থেকে ২১ জুলাই পর্যন্ত একাধিক কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছিলেন।







আজ সোমবার সেই তৃনমূল কংগ্রেসের সৈনিক হিসাবে নেত্রীর নির্দেশ পালন করতে পথে নামে হাসনাবাদ ব্লক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন পেট্রোলিয়ামজাত দ্রব্য মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি, ভারতীয় রেল বেসরকারিকরণ করা হচ্ছে কেন?






এই সব বিষয়ের উপর একাধিক পোষ্টার, প্লাকার্ড হাতে মানুষ জমায়েত হয়।  এদিন হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের তালপুকুর মোর থেকে শুরু করে প্রায় দেড় কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মিছিল।






মিছিলে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এ টি এম আব্দুল্লাহ। তিনি প্রশ্ন তুললেন বিশ্ববাজারে যখন তেলের দাম নিম্নমুখী ভারতে তখন এত চড়া দাম কেন? তিনি আরো বলেন আমাদের লড়াই মানুষের জন্যে, তাই যদি তেলের দাম কমে তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.