কালনার সিরিয়াল কিলার চেন-ম্যানের মৃত্যুদণ্ডের সাজা - The News Lion

কালনার সিরিয়াল কিলার চেন-ম্যানের মৃত্যুদণ্ডের সাজা




২০১৩  তে শুরু। তারপর এক এক করে ৯  মহিলাকে গলায় চেন পেঁচিয়ে নৃশংস ভাবে খুন। বর্ধমানের হাড়হিম করা সিরিয়াল কিলার 'চেন ম‍্যান' কে মৃত্যুদণ্ডের সাজা দিল কালনা আদালত।





 পুলিশ এবং আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৯  এর ৩০ মে কালনা থানা এলাকায় এক নাবালিকার উপর হামলা হয় গলায় সাইকেলের চেন পেঁচিয়ে ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয় তাকে। তদন্তে নেমে পুলিশ কামরুজ্জামান সরকার ওরফে চেনম্যান কে গ্রেফতার করে। কিছুদিন পরে মৃত্যু হয় ওই নাবালিকার।





তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই প্রথম নয় কামরুজ্জামান এর আগে একাধিক মহিলাকে একই কায়দায় খুন করেছে। বর্ধমান, হুগলির বিভিন্ন জায়গায় একই কায়দায় মহিলাদের খুন করা হয়েছে। ভাগ্যক্রমে কয়েকজন গুরুতর জখম হলেও চেনম্যান এর হাত থেকে প্রাণে বেঁচে গিয়েছেন।





মোট ১৩ টি মামলা হয় তার বিরুদ্ধে। যার মধ্যে একটি ছিল নাবালিকাকে ধর্ষণ করে খুন। এই মামলার রায় ঘোষণা করল কালনা আদালত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.