হিঙ্গলগঞ্জে পালিত হলো শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন
অরিন্দম হরি ; সগৌরবে শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিবস পালন করলো হিঙ্গলগঞ্জের ভারতীয় জনতা পার্টির নেতা- কর্মিরা। এবছরে ১১৯ তম জন্মদিবস পালিত হলো ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর।
ভারতীয় জনতা পার্টির বসিরহাট সাংগঠনিক জেলার হিঙ্গলগঞ্জ মেন মন্ডলের সভাপতি সৌমেন নায়কের নেতৃত্বে পালন করা হয় শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন কর্মসূচি। ভারত কেশরীর জন্মদিবস উপলক্ষে সোমবার সকাল ৯ টায় হিঙ্গলগঞ্জ রানীবালা হাই স্কুলের সামনে থেকে এক বিশাল মিছিল বারকরা হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।
মিছিলের সামনে ভারত মাতার ছবি ও ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্লাকার্ড হাতে হাটতে দেখা যায় মহিলা কর্মীদের। এদিনের মিছিল হিঙ্গলগঞ্জ রানীবালা স্কুলের সামনে থেকে শুরু করে কালিবাড়ি মোড় হয়ে মামুদপুর তেতুলতলা শেস হয়।
সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান করে বেজেপি নেতৃত্ব। এদিন পতাকা উত্তলন করেন বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত মন্ডল। এছাড়াও প্রতিকৃতিতে মাল্যদান করেন হিঙ্গলগঞ্জ মেন মন্ডল সভাপতি সৌমেন নায়ক, ব্লক নেতৃত্ব অলিপদ পাইক, স্থানীয় নেতৃত্ব পুষ্পেন্দু রায়।

Post a Comment