ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষের গন্ডি পার করলো - The News Lion

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষের গন্ডি পার করলো






ভারতে করোনা আক্রান্তের নিরিখে ১২ লক্ষের গণ্ডী পেরিয়ে গেল ভারত। এদিন সন্ধে পর্যন্ত ১২ লক্ষ ১৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ৬৯০ জনের মৃত্যু হয়েছে। 








এদিকে করোনা মোকাবিলায় ভারতের কাজের প্রশংসা করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।করোনা মোকাবিলায় ভারতের কাজের প্রশংসা করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। তারা এদিন বলেছে ভারত শুরু থেকেই সাহসী সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে ভারতে এক্সপোনেনশিয়াল ইনক্রিজ হয়নি বলে জানিয়েছে ডব্লুএইচও। 






করোনা আক্রান্তের নিরিখে আমেরিকা ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত। ভারতের পরে রয়েছে রাশিয়া। ২৪ ঘন্টা আগে মৃত্যুর সংখ্যার নিরিথে স্পেনকে টপকে গিয়েছে।আমেরিকায় করোনায় মৃত্যুতে লাগাম টানা গিয়েছে। এখনও পর্যন্ত গত ২৪ ঘন্টায় সেখানে মৃত্যু হয়েছে ৩৩ জনের। মেক্সিকোতে মৃত্যু হয়েছে ৯১৫ জনের। এরপরেই রয়েছে ভারত। মৃত্যু হয়েছে ৬৯০ জনের।








২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে এগিয়ে অন্ধ্রপ্রদেশ। ২৪ ঘন্টায় ৬০৪৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই রয়েছে তামিলনাড়ু, সেখানে ৫৮৪৯ জন আক্রান্ত হয়েছেন। তারপরেই রয়েছে কর্নাটক। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৭৬৪ জন।বৃহস্পতিবার থেকে মনিপুরে ১৪ দিনের লকডাউন শুরু হচ্ছে। এখনও পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ২০৬০ জন। করোনা অ্যাকটিভ ৬৪২ জন। সুস্থ হয়ে গিয়েছেন ১৪১৮ জন। তবে সেখানে এখনও কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.