এবার প্রকাশ্যে এল করোনা সংক্রমণের ৬টি টাইপ, কোন উপসর্গে হাসপাতালে যাবেন
এবার প্রকাশ্যে এল করোনা সংক্রমণের ৬টি টাইপ। সবার আক্রান্ত হওয়ার সমস্যা একই নয়। লন্ডনের কিংস কলেজের একটি টিম এই ৬ ধরনের সংক্রমণের তালিকা তৈরি করেছে। কাদের ক্ষেত্রে হাসপাতালে যাওয়া প্রয়োজন, কাদের নয়, সেই উল্লেখও রয়েছে। কী সেই ৬ ধরনের সংক্রমণ?
জ্বর নেই, ফ্লু-এর মত উপসর্গ:
মাথা ব্যাথা, ঘ্রানশক্তি চলে যাওয়া, মাংসপেশীতে ব্যাথা, কাশি, গলা ব্যাথা, বুকে ব্যাথা।
ফ্লু-এর মত উপসর্গ সঙ্গে জ্বর:
মাথা ব্যাথা, ঘ্রানশক্তি চলে যাওয়া, কাশি, গলা ব্যাথা, জ্বর, খিদে চলে যাওয়া।
গ্যাসট্রোইনটেসটিনাল:
মাথা ব্যাথা, ঘ্রানশক্তি চলে যাওয়া, খিদে চলে যাওয়া, ডায়েরিয়া, গলা ব্যাথা, বুকে ব্যাথা, কাশি নেই।
চরম অসুস্থতা, লেভেল ১:
খিদে চলে যাওয়া, মাথা ব্যাথা, কাশি, বুকে ব্যাথা, জ্বর।
চরম অসুস্থতা, লেভেল ২:
মাথা ব্যাথা, ঘ্রানশক্তি চলে যাওয়া, খিদে চলে যাওয়া, কাশি, , জ্বর, গলা ব্যাথা
চরম অসুস্থতা, লেভেল ৩:
মাথা ব্যাথা, ঘ্রানশক্তি চলে যাওয়া, খিদে চলে যাওয়া, কাশি, , জ্বর, গলা ব্যাথা, মাংসপেশীতে ব্যাথা,, ডায়েরিয়া, পেটে ব্যাথা, শ্বাসকষ্ট।
এই উপসর্গগুলির মধ্যে শেষ তিনটি উপসর্গ দেখা দিলে দেরি না করে অবশ্যই হাসপাতালে যেতে হবে।
Post a Comment