যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত - The News Lion

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত





যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমানটির পাইলট নিহত হয়েছেন। জানা গিয়েছে, নিয়মিত অনুশীলনের সময় এ দুর্ঘটনা ঘটে, বুধবার মার্কিন বিমান বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।





বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কলাম্বিয়ার ৩০ মাইল পূর্বে বিমান বাহিনীর লকহিড-মার্টিন এফ-১৬সিএম যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। রাতে নিয়মিত অনুশীলনের সময় শ্য এয়ার ফোর্স ঘাঁটির কাছে বিমানটি আছড়ে পড়লে পাইলট নিহত হন।





দেশটির বিমান বাহিনী বলেছে, বিমানটিতে শুধুমাত্র পাইলটই ছিলেন। তবে এই পাইলটের ব্যাপারে আর কোনো তথ্য জানা যায়নি। বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.