ভুয়ো ডাক্তার পরিচয় দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত নিতে এসে আটক ৪ - The News Lion

ভুয়ো ডাক্তার পরিচয় দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত নিতে এসে আটক ৪





নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ব্লাড ব্যাংকের কর্মী সেজে ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত নিতে এসে শ্রীঘরে চার ভুয়ো ডাক্তার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা অশোকনগর থানার ৫ নম্বর ওয়ার্ডের কাঁকপুল এলাকায়। মানবাধিকার কর্মীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।











সূত্রের খবর, বৃহস্পতিবার অশোকনগর থানার ৫ নম্বর ওয়ার্ডের কাঁকপুল এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।  ব্লাড ব্যাংকের রক্ত নেওয়ার আবেদন জানিয়েছিল তারা। অভিযোগ, এদিন সকালে ৪ জন ব্যক্তি একটি গাড়িতে করে সেখানে রক্ত নিতে আসে।







তারা নিজেদের ওম ব্লাড ব্যাঙ্কে ডাক্তার ও  কর্মী বলে পরিচয় দেয়। প্রায় ২৭ টির মত রক্ত নেওয়ার পরে এক মানবাধিকারকর্মীর লক্ষ করেন রক্তের শংসাপত্র এক ডাক্তার বিভিন্ন নামে  স্বাক্ষর করছেন, নেই কোন সিলমোহর। সন্দেহ'তে ডাক্তরদের জিজ্ঞাসাবাদ করেন তিনি। বুঝতে পারেন তারা কোন ডাক্তার বা ব্লাড ব্যাংকের কর্মী নন। এরপরই  খবর দেওয়া হয় অশোকনগর থানায়।





অশোকনগর থানার পুলিশ এসে চারজনকে আটক করে। মানবাধিকার রক্ষা পরিষদের অশোকনগর শাখার সম্পাদক সুপ্রিয় ভৌমিক অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক তদন্ত চেয়ে অশোকনগর থানায় লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে অশোকনগর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.