আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল



মেষ রাশি: 
কোনো কাজের জন্য দূরে যেতে হতে পারে। কর্মস্থলে বসদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। দিনের শেষে প্রিয়জনদের সঙ্গে কথাবার্তা হিসাব করে বলবেন। যাঁরা বিলাসদ্রব্যের ব্যবসায় সম্পৃক্ত তাঁরা আরো বেশি লাভ করতে পারেন। প্রিয়জনের সম্পর্ক একটু পানসে হতে পারে। কিছু সময় পর ঠিক হয়ে যাবে।

বৃষ রাশি: 
সকালের দিকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বৈদেশিক অর্ডার লাভের যোগ প্রবল। সাংবাদিকদের কাজের ব্যস্ততা বাড়তে পারে। দুপুর থেকে কোনো প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। গৃহ, আবাসন ভূমি বা বাহন সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন।

মিথুন রাশি: 
বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে। খুচরা ও পাইকারী ব্যবসায় সকালের দিকে ভালো বেচাকেনা হবে। দুপুর থেকে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা ভালো আয় রোজগার আশা করতে পারেন। ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয় করতে হবে। বিকাশ ও মানিএক্সেঞ্জ ব্যবসায় আশানুরুপ আয়ের সম্ভাবনা রয়েছে।




কর্কট রাশি: 
গৃহশান্তি ফিরে পাবেন। যানবাহন লাভের স্বপ্ন পূরণ হতে পারে। কোনো আত্মীয়ের সাহায্য আশা করতে পারেন। দুপুর থেকে প্রেম ও রোমান্স শুভ। সন্তানের বিদ্যাক্ষেত্রে কোনো সাফল্য আসবে। সঙ্গীত ও অভিনয় শিল্পীদের কাজের চাপ বাড়তে পারে।

সিংহ রাশি: 
আপনার ক্ষমতা বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে জীবন সাথীর সাথে কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। দুপুরের পর থেকে বকেয়া ধন আদায় ও ধন সঞ্চয়ের যোগ প্রবল। ব্যাংক লেনদেনে সফল হবেন। কোনো সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হবার সুযোগ রয়েছে।

কন্যা রাশি: 
উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। বৈদেশিক কাজে আশানুরুপ সফলতা পেতে পারেন। দুপুরের পর চাকরীজীবীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির সুযোগ আসতে পারে। বেকারদের চাকরী সংক্রান্ত তদবিরে অগ্রগতি আশা করা যায়। পদস্ত কর্মকর্তার সাহায্য পেয়ে যাবেন।




তুলা রাশি:  
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি সকালের দিকে ব্যয় বহুল ও ঝামেলাপূর্ণ থাকবে। ভ্রমণে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। আপনার কোনো মূল্যবান ডকুমেন্ট আসতে দেরি হতে পারে। আইনগত বা আয়কর সংক্রান্ত ঝামেলায় ভুগতে পারেন। দুপুরের পর সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মাসিক অস্থিরতা কমে আসতে পারে।

বৃশ্চিক রাশি: 
কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে। পিতার সাহায্য পেতে পারেন। কোনো পদস্ত কর্মকর্তার সহায়তায় ট্রেনিংএ অংশ নেবার সুযোগ পেয়ে যাবেন। দুপুরের পর আয় উন্নতি বৃদ্ধির যোগ। বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী কাজে নতুন অর্ডার লাভের সম্ভাবনা প্রবল।

ধনু রাশি: 
ব্যবসায় বন্ধুর সাহায্য পেয়ে যাবেন। কোনো অর্ডার পাওয়ার ক্ষেত্রে বড় ভাই এর সাহায্য আশা করতে পারেন। দুপুরের পর বৈদেশিক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় রোজগার হবে। প্রবাসীদের আকামা সংক্রান্ত জটিলতার অবশান হতে পারে।





মকর  রাশি: 
সকালের দিকে কোনো পাওনাদারের মুখোমুখি হতে পারেন। ব্যাংক ঋণ যোগ প্রবল। রাস্তাঘাটে সাবধান থাকতে হবে। পুলিশি হয়রানির সম্মূখীন হতে পারেন। দুপুরের পর বিদেশ যাত্রার যোগ প্রবল। আমদানী রপ্তাণী বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করা যায়। বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় সফল হতে পারেন।

কুম্ভ রাশি: 
সকালের দিকে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আলাপ আলোচনায় অগ্রগতি হবে। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। দুপর থেকে সময় ভালো যাবে না। কোনো আইনি জটিলতার সম্মূখীন হতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুল্ক বা ভ্যাট সংক্রান্ত জটিলতা দেখা দেবে।

মীন রাশি: 
বিদেশে কেউ থাকলে ভালো সংবাদ পেতে পারেন।আজ কোনো কাছের বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক এঁদের জন্য দিনটি অত্যন্ত শুভ। সিংহ আপনার জন্য সুন্দর দিন, প্রেম ও রোমাঞ্চের ক্ষেত্রে অতি শুভ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.