করোনাকে তোয়াক্কা না করে দেদার ভিড় বাঁকুড়া বাজারে - The News Lion

করোনাকে তোয়াক্কা না করে দেদার ভিড় বাঁকুড়া বাজারে



সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও করোনা সংক্রমণের ক্রমশ বেড়েই চলেছে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, বাঁকুড়া জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২৫ জন। এদের মধ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৩ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩৪ জন। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯১ জন।



 বৃহস্পতিবার রাজ্য জুড়েই ‘লকডাউন’ ছিল। শনিবারও লকডাউন। মাঝে শুক্রবার বাজার খোলার পর বাঁকুড়া শহরের প্রায় প্রত্যেকটি বাজারে সকাল থেকে ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। সবজি থেকে মাছ বাজার সর্বত্রই এক ছবি।



বাজারে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, যথেষ্ট আতঙ্কে আছি। বাজারে আসা কেউই কোন ধরণের স্বাস্থ্যবিধি মানছেননা। আরও কড়া প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি বলে তিনি জানান। কাউন্সিলর দেবাশীষ লাহা বলেন, কেউ কোন নিয়ম কানুন মানছে না।  পুর প্রধানকে সঙ্গে নিয়ে এর আগে বাজারে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করেছি। কাজ কিছুই হয়নি। এতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.