বাড়ির সামনেই গুলিতে খুন হলো এক কলেজ ছাত্র
উত্তর ২৪ পরগনার টিটাগড়ের ১৯ নম্বর ওয়ার্ডের উড়ানপাড়া এলাকায় বাড়ির সামনেই গুলিতে খুন হলো এক কলেজ ছাত্র। মৃতের নাম তৌফিক আলি। সে বারাকপুর সুরেন্দ্র নাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধে নাগাদ নিজের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল তৌফিক। সেই সময়ে একাধিক বাইকে কয়েকজন যুবক আসে। প্রথমে কথা শুরু হলেও, পরে তা কথা কাটারাটির পর্যায়ে চলে যায়। অভিযোগ, ওই যুবকরাই বন্দুক বের করে পরপর ৫ টি গুলি করে। সেখানেই লুটিয়ে পড়ে কলেজ ছাত্র তৌফিক। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
স্থানীয় বাসিন্দারাই জানিয়েছেন এলাকায় তৌফির ভাল ছেলে বলে পরিচিত ছিল। কেন এভাবে তাঁকে মরতে হল, তা বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দা থেকে পরিবারের সদস্য কেউই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয়দের প্রাথমিকভাবে অনুমান, এলাকার কোনও দুষ্কর্মের প্রতিবাদ করাতেই এই হামলা।

Post a Comment