নেপালে ভুমিধসে অন্তত ২২ জনের মৃত্যু - The News Lion

নেপালে ভুমিধসে অন্তত ২২ জনের মৃত্যু




ভারী  বৃষ্টিতে  নেপালের বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ভুমিধসে  শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে।





এর মধ্যে মধ্য নেপালের কাস্কি জেলায় একাধিক ভূমিধসে ৩ শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার তুমুল বৃষ্টির সময় জেলার সারাঙ্কত এলাকায় ভূমিধসে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।





বৃহস্পতিবার রাতে লামজুং জেলার বেসিশাহার এলাকায় ভূমিধসে একই পরিবারের ৩ সদস্যের মৃত্যু হয়। একই রাতে রাকুম জেলার আথবিসকত এলাকায় ভূমিধসে মৃত্যু হয় আরও দুজনের। এই ৩ জনের মৃত্যু হয়েছে মায়াগদি জেলায়।







এছাড়া জারিয়াকত জেলায় ভূমিধসে ১০ বছর বয়সী এক শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১২ জন।

এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও ৩ দিন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.