অবিকল মানুষের মতো দাঁত ও ঠোঁটের মাছের দেখা মিলল - The News Lion

অবিকল মানুষের মতো দাঁত ও ঠোঁটের মাছের দেখা মিলল





অবিকল মানুষের মতো দাঁত ও ঠোঁটের মাছের দেখা মিলল। এর আগেও এমন মাছের সন্ধান মিলেছিল। তবে তা ধরা পড়েনি।জলের নীচেই  দেখা মিলেছিল তার। সে সময় জলের নীচে  নিচে থাকা এই মাছের ছবি সামাজিক মাধ্যমে দিলে তা নিয়ে বিতর্ক তৈরি হয়।






তবে এবার এই মাছ ধরা পড়েছে মালয়েশিয়ায়। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই অনেকে সেটিকে ফটোশপ এর মাধ্যমে আরও বেশি মানুষের মতো আকৃতি দিতে লেগে পড়েন।








জানা গিয়েছে, এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখা যায়। মাছটির শরীরে দুটি রং। আর দুটি রঙকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেক টা বেল্ট এর মতো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.