মুম্বইয়ে প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙ্গে মৃত দুই জন - The News Lion

মুম্বইয়ে প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙ্গে মৃত দুই জন





মুম্বইয়ে ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়লো বাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’‌জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডের আব্দুল হামিদ মার্গে।




অন্যদিকে, দক্ষিণ মুম্বইয়ের সিএসটি এলাকায় ভেঙে পড়ে ভানুশালী বহুতল। ১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং দমকলের চারটে ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে।




প্রসঙ্গত বুধবার থেকেই মহারাষ্ট্র সহ মুম্বইতে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তা আগেই জানিয়েছিল আবহাওয়ার দপ্তর। লাল সতর্কতা জারি করা ছিল এই শহরে। এর আগেও বর্ষার সময় মুম্বইতে বহু বহুতল ভাঙার ঘটনা আগে দেখা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.