সিপিএমকে সরিয়েছি, আমাদের সামনে বিজেপি তো তুচ্ছ, বললেন মমতা
২০১১ সালে ৩৪ বছরের জগদ্দল পাথর সিপিএমকে সরিয়েছি। ২০২১ সালে আমাদের সামনে বিজেপি তো
তুচ্ছ! বিজেপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার হুঙ্কার ছাড়লেন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতই ২০১৯-এ বাংলায় বিজেপির উত্থান হোক ২০২১-এ বদলা নিয়ে ফের ক্ষমতায় আসবে তৃণমূল।
মমতা
বলেন,
সিপিএমকে
যদি সরাতে পারি, তাহলে বিজেপি তো তুচ্ছ। নির্বাচনকে যতই
ডার্টি গেমে পরিণত করুক, ওরা হারবেই। রাজ্যে
রাজ্যে সরকার ভেঙে দিচ্ছে বিজেপি। ওদের বাংলায় কোনও জায়গা নেই। তৃণমূল স্বপ্নের
ভোর নিয়ে আসবেই।
তৃণমূল
সুপ্রিমো এদিন বলেন, কেউ চিরকাল বাঁচে না,
আমিও
চিরকাল বাঁচব না। তাই পরের প্রজন্ম তৈরি করে দিয়ে যাব। নতুন বাংলা আপনারাই করবেন।
তাই এখন থেকে স্বপ্ন দেখুন, স্বপ্নের ভোর নিয়ে আসুন।
এটা আমারও স্বপ্ন। বাংলার মানুষ সেই স্বপ্নকে বিনষ্ট হতে দেবেন না।
মমতার
কথায়,
বাংলায়
জিতবে তৃণমূল। কেননা তৃণমূল খোঁচা খাওয়া বাঘের মতো লড়াই করবে এবার। একুশের
ভার্চুয়াল ব়্যালিতে প্রত্যয়ী বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়।মমতা জানালেন তৃণমূল নেতৃত্বকে লক্ষ্যে অবিচল থাকতে হবে।
তৃণমূল
সুপ্রিমো বলেন, বিজেপি এ্খন কংগ্রেসের কিছু লোক,
সিপিএমের
পুরনো কিছু লোক আর কিছু বিশ্বাসঘাতককে দিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখছে। ওদের কোনও
ভবিষ্যৎ নেই। কারণ ওরা বিশ্বাসঘাতক। আর গুজরাত কখনই বাংলা শাসন করবে না। মনে
রাখবেন আহত বাঘ ভয়ঙ্কর, আমি এসব ভয় পাই না।
মমতা
বলেন,
কেন্দ্র
যেভাবে বাংলাকে অসম্মান করছে তার বদলা আমরা নেব। বহিরাগতরা বাংলা চালাবে না। বাংলা
এখানকার লোক চালাবে। আমাদের সরকার ১০ কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছে। তৃণমূল
সরকারে থাকলে সারা জীবন ফ্রি রেশন-চিকিৎসা পাবে। আমরা অন্য জায়গা থেকে কামিয়ে
গরিবদের মধ্যে দেব।
মমতা বলেন, ২১
মে বিজেপির জামানত বাজেয়াপ্ত করে বদলা নিন। প্রমাণ করে দিন,
বাংলা
চালাবে বাংলার মানুষই।

Post a Comment