পশ্চিমবঙ্গে একদিনে কিছুটা কমলো করোনা আক্রান্তের সংখ্যা - The News Lion

পশ্চিমবঙ্গে একদিনে কিছুটা কমলো করোনা আক্রান্তের সংখ্যা




পশ্চিমবাংলায়  প্রতিদিন ২ হাজারের বেশি মানুষ করোনায়  আক্রান্ত হচ্ছে৷ তা স্বত্বেও একদিনে কিছুটা কমল আক্রান্তের সংখ্যা৷ তবে মৃত্যু হয়েছে  ৩৫ জনের৷


ঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৬১ জন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ২ হাজার ২৮২ জনে৷ অর্থাৎ একদিনে কিছুটা আক্রান্তের সংখ্যা কমল৷ কিন্তু এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৪৭ হাজার ৩০ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও ১৭ হাজার ৮১৩ জন৷ যদিও একদিনে ১,৬১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷



রাজ্যে গত  ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠার এটা সর্বোচ্চ রেকর্ড৷ গতকাল এই সংখ্যাটা ছিল ১,৫৩৫ জনে৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ৩৫ জন৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.