শহিদ দিবসে গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই নেতার মধ্যে বোমাবাজি
তৃনমুলের শহিদ দিবসে গোষ্ঠী কোন্দল। ঘটনায় রায়গঞ্জের গৌরি অঞ্চলের রুদ্রখন্ড এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই নেতার মধ্যে বোমাবাজি হয়। ওই এলাকারই দুই তৃণমূল নেতা মুন্না সাহেব এবং নুরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিবাদ চলছিল। সোমবার বিবাদ চরমে ওঠে বলে দাবি স্থানীয় মানুষ জনের। তবে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন বলে দাবি।
কিন্তু তাদের অভিযোগ, মঙ্গলবার ভোরে মুন্না সাহেবের বাড়িতে একদল দুষ্কৃতী বোমা ছোঁড়ে। তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। যদিও মুন্না সাহেব জানিয়েছেন, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই তার বাড়িতে বোমা ছোঁড়া হয় বলে তাঁর অভিযোগ। অন্যদিকে, নুরুল ইসলামের পাল্টা দাবি, তাঁরা তৃণমূল করেন। আগে এক গোষ্ঠীতে ছিলেন। কিন্ত এখন তাঁরা আলাদা গোষ্ঠীর।
Post a Comment