মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, এক নজরে - The News Lion

মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, এক নজরে



পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এ দিন দুপুরে কালীঘাটের বাড়ির দফতর থেকে ২১ জুলাইয়ের তৃণমূলের সভা শুরু হয়। তৃণমূলের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কন্টেনমেন্ট এলাকা ছাড়া রাজ্যের সমস্ত বুথে এ দিন বেলা ১টায় দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পতাকা তুলে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে বেলা ২টোয় কালীঘাট থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলের নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তৃতা শুরু করেন মমতা। করোনা-পরিস্থিতির জেরে ধর্মতলায় ২১ জুলাইয়ের জমায়েত না হলেও তৃণমূলের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নেত্রীর বক্তিতা বুথে বুথে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এবার দেখে নিন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়



• বাংলা কিন্তু বেতন কাটেনি। সবাই সময় মতো বেতন পাচ্ছেন।
• এমপি ল্যাড বন্ধ করে দিয়েছে, বেতন কাটা হচ্ছে।
• কোভিডের নাম করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ফ্রিজ করে দেওয়া হয়েছে।
• নির্বাচনকে বিজেপি একটা নোংরা খেলায় পরিণত করেছে। টাকা দিয়ে ভোট কেনে।

• একটা ঘটনা ঘটলেই গাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। রাস্তায় বসে পড়ছে। যেন ওর রাস্তা। যেন দিল্লি থেকে এসে রাস্তাগুলো বানিয়ে দিয়েছে।
• আর বিজেপির রাজত্বে কথায় কথায় বঞ্চনা, অসম্মান, চক্রান্ত।

• সারা জীবন সিপিএমের হাতে মার খেতে খেতে আমার সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে।
• শান্তিতে ক’দিন কাজদ করতে পেরেছি। কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। বঞ্চনা করেছে। কথায় কথায় অপমান করেছে।



• কী চলছে উত্তরপ্রদেশে? জঙ্গলরাজ বললেও কম হবে।
• আমরা বলি বাংলায় আইনশৃঙ্খলা না থাকলে কোথায় আছে?
• একটা দিল্লির সরকার, চক্রান্তের জোতদার বলছে, বাংলায় নাকি আইনশৃঙ্খলা নেই।
• মনে রাখবেন, গুজরাত বাংলা শাসন করবে না। বাংলা বাংলা শাসন করবে।
• থানায় গিয়ে ডায়েরি করবেন? তার আগেই খুন করে দেবে। পুলিশকেও খুন করে দিচ্ছে।
• কয়েকটা সিট পেয়ে যেন সারা পৃথিবী জয় করে নিয়েছে। গুন্ডামি করা, হি্ংসা করা, দাঙ্গা করা, চক্রান্ত করা।





• বহিরাগতরা বাংলা চালাবে না।
• কেন্দ্রে ক্ষমতায় আছে বলে গায়ের জোর? কখনও বলছে এনকাউন্টার করো, কখনও বলছে হিংসা করো, আপনাদের রাজনৈতিক জন্ম কোথায়?
• প্রধানমন্ত্রী এলেন এক ঘণ্টার জন্য দয়া করে। এক হাজার কোটি টাকা দিলেন, আমরা সঙ্গে সঙ্গে সে টাকা খরচ করে দিয়েছি।
• আমাদের রাজ্যে উপসর্গহীন ৮৭ শতাংশ। সামান্য উপসর্গ ৮ শতাংশ। গুরুতর সংক্রমণ ৫ শতাংশের। আমামাদের ডিসচার্জ রেট ৬০ শতাংশ।
• কোভিড একটু বেড়েছে। কিন্তু চিন্তা করার কিছু নেই।
• দিল্লি একটা ছোট্ট জায়গা। কলকাতার মতো। গুজরাত, ওড়িশা বাংলার অর্ধেক। অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা হয় না। উত্তরপ্রদেশ বড় রাজ্য, তার পরেই কিন্তু বাংলা। মনে রাখবেন।




• আমপান হল, বিজেপির কী নাচানাচি বাপরে!
• ভাববেন না যে, কোভিড চলছে বলে এনসিআর ভুলে যাব।
• আমরা ভুলে যাইনি দিল্লির লড়াই।
• আমরা ভুলে যাইনি এনসিআর-এর লড়াই।
• আমাদের সরকার থাকলে সারা জীবন ফ্রি-তে রেশন পাবেন।
• যাঁরা আমপানে প্রকৃত ক্ষতিগ্রস্ত, তাঁরা ক্ষতিপূরণ পাবেন।
• আমপান ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় সাড়ে ৬ হাজার ক্ষতি ছাড়া হয়েছে।




• সীমান্তে নিহত শহিদদের শ্রদ্ধা।
• দেশের সমস্ত শহিদকে স্মরণ করছি।
• দেশে ভয়ে অনেকে কথা বলতে পারছেন না। 
• আগামী বছরে আরও বড় সভা হবে।
• ধর্মতলায় সভা করতে পারলাম না। আমরা ব্যথিত।








কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.