একুশের ভার্চুয়াল সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে মেগা ঘোষনা মমতার, জানুন বিস্তারিত
রাজ্যে ক্ষমতায় তৃণমূল সরকার থাকলে সারা জীবন ফ্রিতে রেশন, শিক্ষা, চিকিৎসা পাবেন রাজ্যের মানুষ। ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভার শুরুতেই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী জানিয়ে দেন, তৃণমূল সরকার থাকলে সারা জীবন ফ্রিতে রেশন, শিক্ষা, চিকিৎসার বন্দোবস্ত করা হবে রাজ্যে। তিনি বলেন এই সরকার রাজ্যের ১০ লক্ষ মানুষকে ফ্রিতে রেশন দিচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত ২০২১-এর নির্বাচনে তৃণমূল রাজ্যে ক্ষমতায় ফিরবে। যে কারণে তিনি বলেন, আগামী বছর সর্ববৃহৎ সভা হবে। তার প্রস্তুতি এখন থেকেই চলবে।
মমতা বলেন, আজ দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে, অনেকে ভয়ে কথা বলতে পারছে না দেশে। দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত থেকে শুরু করে সারা দেশে তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী একথা বলে, কার্যত নিজের রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক থাকার কথাই বলতে চেয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন বাংলার সরকারকে ভাঙার চক্রান্ত তলছে। তিনি বলেন কেন্দ্র যেভাবে বাংলাকে অসম্নান করছে তার বদলা তারা নেবেন।

Post a Comment