আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেবে রাজ্য - The News Lion

আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেবে রাজ্য




আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেবে রাজ্য। কাউকে বঞ্চনা করা হবে না। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে।’ বুধবার একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় আমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের ক্রমাগত সমালোচনার জবাব দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




বিরোধীদের পাল্টা জবাব দিতে একুশে জুলাইয়ের মঞ্চ বেছে নেন তৃণমূল সুপ্রিমো।  আমফান মোকাবিলায় কেন্দ্রের দেওয়া হাজার কোটি টাকাও দ্রুততার সঙ্গে খরচ করা হয়েছে বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ভার্চুয়াল সভায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আশ্বাস দিয়ে বলেন, ‘আমফানে যাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তাঁরা ক্ষতিপূরণ পাবেন। মিথ্যা, অপপ্রচার হচ্ছে।’       

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.