আজই বানিয়ে ফেলুন ঘরোয়া চিকেন বিরিয়ানি
উপকরণ:
মুরগির মাংস- ৫০০ গ্রাম
টক দই- ৫০ গ্রাম
আদা, রসুন, পেঁয়াজ বাটা- ১ চামচ করে
পেঁজায়কুচি- ২টি বড়
ধনেগুঁড়ো ১ চামচ ১ চামচ
কাশ্মিরি লঙ্কাগুঁড়ো ১ চামচ
শাহি গরম মসলা- ১ চামচ
হলুদগুঁড়ো- আধ চামচ
সাদা তেল- মাঝারি ১ কাপ
নুন, চিনি- আন্দাজ মতো
ফোড়নের জন্য:
শুকনো লঙ্কা ১টি,
গোটা গরম মসলা ২ চামচ
ভাতের জন্য:
৩০০ গ্রাম বাসমতী চাল,
নুন আন্দাজ মতো,
গোটা গরম মসলা ১ চামচ,
তেজপাতা ২ টি
ঘি- ১ বড় চামচ,
একমুঠো পুদিনা পাতা,
কেওড়াজল ও গোলাপজল ১ চামচ করে,
মিঠা আতর- ১ ফোঁটা
প্রণালী:
মুরগির মাংসে টক দই, বাটা মসলা, গুঁড়ো মসলা, এক চামচ তেল দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রাখুন। পেঁয়াজকুচি সোনালি করে ভেজে তুলে রাখুন। পাশাপাশি দুটো উনুনের একটা বড় কড়াই বসান, অন্যটায় ডেকচি বসিয়ে ভাতের জল ফুটতে দিন। কড়াইয়ে তেল দিয়ে ফোড়নের মসলা দিন। সুগন্ধ বেরোলে মাখা মাংস ঢেলে দিন। মাঝারি আঁচে ভালো করে কষান। আন্দাজ মতো নুন ও চিনি দিন। আধ কাপ গরম জল দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে মাংস ফুটতে দিন।
ডেকচির ফুটন্ত জলে গোটা গরম মসলা, তেজপাতা, আন্দাজ মতো নুন ও এক চামচ তেল দিন। ভালো করে ধুয়ে, ভিজিয়ে রাখা চাল ফুটন্ত জলে দিন। ভাতের সত্তর শতাংশ হয়ে এলে নামিয়ে ফেলুন। একটা থালায় ভাত ছড়িয়ে দিন। কড়াইয়ে চিকেনের জল কমে মাখামাখা হয়ে এলে ভাত ঢেলে দিন। ওপরে দিন ঘি, পুদিনাপাতা, গরম মসলা গুঁড়ো, ভাজা পেঁয়াজের বেরেস্তা, গোলাপজল ও কেওড়াজল। একদম নিভু আঁচে ভালো করে ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দিন। আঁচ বন্ধ করে আরও পাঁচ মিনিট রেখে দিন। ঢাকনা খুলে সামান্য নাড়াচাড়া করে পরিবেশন করুন। যদি মনে হয় এই বিরিয়ানিতে সেদ্ধ ডিম ভাজা ও আলু মেশাতে পারেন।
Post a Comment