করোনা আক্রান্তের বাড়িতে চুরি করতে এসে মটন রেঁধে খেল চোর, তারপর - The News Lion

করোনা আক্রান্তের বাড়িতে চুরি করতে এসে মটন রেঁধে খেল চোর, তারপর




ঝাড়খন্ডের জামশেপুরে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। সেখানে চোর করোনার জেরে সিল করা বাড়ির দরজা ভেঙে চাপাটি, মটন, ভাত খেয়ে গয়না অহ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট।


বৃহস্পতিবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে। শনিবার এখবর নিশ্চিত জানায় পুলিশ। ব্যাপারখানা কি? পুলিশ জানিয়েছে, নগর পরিষদের নজরদারি দলের এক কর্মী করোনা আক্রান্ত হওয়ার পরে তাকে শহরের টাটা মেইন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর বাড়িও সিল করা হয়। এই সুযোগে চোরেরা বাড়ির পেছনের দরজা ভেঙে বাড়িতে ঢোকে।





শুক্রবার সকালে পেছনের দরজা ভাঙা দেখে আক্রান্তের ভাইকে খবর দেয় প্রতবেশীরা। তিনি আসেন এবং বাড়ির ভিতর ঢুকে পরীক্ষা করে বলেন, চোরেরা মটন, ভাত এবং চাপাটি রান্না করে খেয়েছে , চুরি করে পালানোর আগে তাঁরা রীতিমতো পিকনিক করেছে সেখানে।
জুলাইয়ের ৮ তারিখ ওই করোনা রোগীর পরীক্ষার ফল পজিটিভ আসে। কর্তৃপক্ষ এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যায় ও তাঁদের বাড়িটি সিল করে দেয়।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.