রাবি নদীতে ভাসছে প্যাকেটের পর প্যাকেট মাদক
রবিবার পঞ্জাবের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানকের নাংগলি ঘাটে প্যাকেটের পর প্যাকেট ভাসতে দেখা যায়। রাবি নদীতে এরকম ৬০টি প্যাকেট উদ্ধার করল বর্ডার সিকওরিটি ফোর্স। ৬০টি প্যাকেটে মোড়া ছিল হেরোইন। মোট ৬৪.৩ কেজির প্যাকেট উদ্ধার করেছে বিএসএফ।
বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ও জনসংযোগ আধিকারিক বি এস রাওয়াত জানান, জলপথে এক বিশাল পরিমাণ মাদক পাচার হয়। পাকিস্তান থেকে এই মাদক জলপথে ভারতে আসে।
রাভি নদীর মাধ্যমে মাদক ভেসে আসে ভারতে। নাংগলি ঘাটে পেট্রোলিং বাড়ানো হয়েছে। বিএসএফ জানিয়েছে পেট্রলিং চালানোর সময়েই মাদক ধরা পড়ে। প্যাকেটগুলো দড়ি দিয়ে পরস্পরের সঙ্গে বাঁধা ছিল।
Post a Comment