করোনার কারনে স্থগিত হতে পারে ইংল্যান্ডের ভারত সফর
২০২০'র ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত একথা আগেই জানিয়েছিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এদিকে ভারতে বাড়ছে করোনার প্রকোপ। তাই এই আবহে কিন্তু সেপ্টেম্বরে হয়তো বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ভারতীয় দলের সিরিজ বাতিল করার পথে বিসিসিআই।
প্রসঙ্গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধের ৩ ম্যাচের একদিনের ম্যাচ এবং ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ভারতের। করোনা পরিস্থিতিতে সিরিজ স্থগিত করার কথা ঘোষণা করতে পারে বিসিসিআই ।
যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। একসাথে আগামী মাসে নিউজিল্যান্ড এ দলের ভারত সফরও বাতিলের পথে বিসিসিআই।

Post a Comment