লকেটকে ফোন করলেন মমতা, কেন? জানুন - The News Lion

লকেটকে ফোন করলেন মমতা, কেন? জানুন





ফের রাজনীতিতে সৌজন্যের নজির দেখালেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ফোন করে খোঁজখবর নিলেন তাঁর শারীরিক অবস্থার। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন দল ছেড়ে যাওয়া নেতা-নেত্রীকেও তিনি মনে রাখেন। একইসঙ্গে তিনি রাজধর্মও পালন করলেন।







শুক্রবার টুইট করে হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানান, তিনি করোনা আক্রান্ত। তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এরপরই ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী ফোন করে খোঁজ নিলেন লকেট চট্টোপাধ্যায়ের। বড় দিদি হিসেবে পাশে থাকার আশ্বাস দিলেন তিনি।






মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত লকেট মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত লকেট চট্টোপাধ্যায়। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে মুখ্যমন্ত্রী যে ফোন করে খবর নিয়েছেন, তাতে তিনি খুব খুশি। প্রাক্তন নেত্রী তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সাবধানে থাকতে বলেন। যে কোনও অসুবিধায় তাঁর সাহায্য দরকার হলে ফোন করতে বলেন।






উল্লেখ্য, লকেট চট্টোপাধ্যায়ের রাজনীতির আঙিনায় প্রবেশ তৃণমূল কংগ্রেসে যোগদানের মধ্য দিয়েই। এরপর তিনি দলবদল করে বিজেপিতে যোগ দেন। এবং ২০১৯ লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদে যান। তাঁর রাজ্য রাজনীতিতে এই উত্থান অনেককেই তাক লাগিয়ে দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.