বার্সা ছাড়তে পারেন মেসি - The News Lion

বার্সা ছাড়তে পারেন মেসি



করোনা পরবর্তী সময়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরেছেন ফুটবলাররা । তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। কেরিয়ারের ৭০০তম গোল ও করেছেন সম্প্রতি। আর্জেন্টিনার লিওনেল মেসি এবার বার্সেলোনার উপর ক্ষুব্ধ বলে খবর।






পরিস্থিতি এতটাই জটিল যে আগামী বছর আর স্প্যানিশ ক্লাবে খেলতে চান না তিনি । চুক্তি বাড়াতে নিমরাজি তিনি। এই খবর ফাঁস হতেই স্পেনে আলোড়ন সৃষ্টি হয়েছে।





প্রসঙ্গত, অধিনায়ক ম্যানেজমেন্টের উপর রেগে গিয়ে চুক্তি বাড়াতে চাইছেন না। ২০২১ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। খবর অনুযায়ী, আর চুক্তি বাড়াতে চান না মেসি। মেসি ও তাঁর বাবা হোরগে ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে আলোচনা করতে চান না। প্রসঙ্গত শেষ ২০১৭ সালে চুক্তি করেছিলেন মেসি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.