উত্তর ব্যারাকপুরে দুস্কৃতিদের হাতে গুলিবিদ্ধ বিদায়ী মহিলা কাউন্সিলর
শনিবার রাতে দুস্কৃতিদের হাতে গুলিবিদ্ধ হলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ২ নং ওয়ারডের বিদায়ী মহিলা কাউন্সিলর চম্পা দাস। শনিবার রাতে তার বা পায়ে গুলি করে দুষ্কৃতিরা। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে।
এই বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার অজয় ঠাকুর। বলেন রাত সাড়ে আটটার খানিক পরে এই ঘটনা ঘটেছে। চার জন দুষ্কৃতী কাউন্সিলের বাড়ির সামনে এসে প্রথমে তাকে ডাকাডাকি করে। এরপরই তাদের মধ্যে একজন হঠাৎই গুলি চালিয়ে দেয়। কি কারণে বচসা শুরু হয় পুলিশ খতিয়ে দেখছে। তবে এই ঘটনায় কোন রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে কিনা সে বিষয়ে মুখ খুলতে চাননি অজয় বাবু।
প্রসঙ্গত নির্দল কাউন্সিলর ছিলেন চম্পা দেবী নির্দল হিসেবে জিতেছিলেন। তারপর থেকে তৃণমূল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন।

Post a Comment