ভারতে কমতির পথে করোনা আক্রান্তের সংখ্যা
করোনার আক্রান্তের নিরিখে ভারতে ক্রমেই উদ্বেগের পথে নিয়ে যাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত শুক্রবারই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি গিয়েছিল।
এমন পরিস্থিতিতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮, ৬৬১ জন। যা করোনায় গত পরশুর আক্রান্তের সংখ্যার থেকে একটু হলেও কম।
করোনার জেরে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৭০৫ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩,৮৫, ৫২২ জন। এই ১৩ লাখের বেশি করোনা আক্রান্তের মধ্যে ভারতে ৪ লাখের বেশি মানুষ অ্যাকটিভ কেসের মধ্যে রয়েছেন।
৮,৮্৫৭৭ জন এই মুহূর্তে সুস্থ হয়ে উঠেছেন। মোট ৩২,০৬৩ জন আক্রান্ত করোনার জেরে মারা গিয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Post a Comment