কার্গিল বিজয় দিবসের ২১ তম বর্ষপূর্তিতে দেশের বীর সেনাদের স্মরণ করছে দেশবাসী
আজ থেকে ২১ বছর আগে পাকিস্তানের সেনাবাহিনী কব্জা করে নেওয়া কার্গিলের সমস্ত ভারতীয় পোস্ট পুনরায় নিজেদের দখলে আনে ভারতীয় সেনা। এরপর থেকেই এই যুদ্ধে ভারতীয় বীর সেনাদের আত্মত্যাগের কথা মাথায় রেখে প্রতি বছর ২৬ জুলাই পালন করা হচ্ছে। আজ কার্গিল বিজয় দিবসের ২১ তম বর্ষপূর্তিতে দেশের বীর সেনাদের স্মরণ করছে দেশবাসী। ক্যাপ্টেন বিক্রম বাত্রা, মনোজ কুমার পান্ডে, মেজর রাজেশ সিং অধিকারী, মেজর বিবেক গুপ্তা সহ ৫২৭ জন ভারতীয় জওয়ান এই যুদ্ধে নিজদের জীবন দিয়ে দেশকে রক্ষা করেছেন।
আসুন দেখে নেওয়া যাক সেই সব বীরেদের নাম, যারা কার্গিল যুদ্ধে নিজেদের বীরত্ব দেখিয়ে পুরষ্কার জিতেছেন।
পরম বীর চক্র (মরনোত্তর)
ক্যাপ্টেন বিক্রম বাঁটরা
মনোজ কুমার পাণ্ডে
মহা বীর চক্র (মরনোত্তর)
মেজর রাজেশ সিং অধিকারী
মেজর বিবেক গুপ্তা
মেজর পদ্মাপাণি আচার্য
ক্যাপ্টেন আনুজ নায়ার
ক্যাপ্টেন এন কেঙ্গুরুজায়
কেইশিং ক্লিফোর্ড ননগ্রুম
মহা বীর চক্র
মেজর সোনম ওয়াংচুক
মেজর বলবান সিং
দীর্ঘ লড়াই, বীর সেনাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে অবশেষে টাইগার হিলে উঠেছিল তেরঙ্গা।
Post a Comment