স্বাধীনতার দিন করোনা ভাইরাস থেকে মুক্তির সংকল্প গ্রহণ করুন, বললেন মোদি
আমি জনগণকে অনুরোধ করছি, ১৫ অগাস্ট স্বাধীনতার দিন করোনা ভাইরাস থেকে মুক্তির সংকল্প গ্রহণ করুন। ‘মন কি বাতে' এদিন দেশবাসীর উদ্দেশ্যে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে। এই আত্মনির্ভর ভারত থেকে নতুন কিছু শিখতে এবং শেখাতেও হবে। আমাদের সেই দায়িত্ব পালন করার জন্য দৃঢ়সংকল্প হতে হবে। তবেই আমরা করোনাকে হারাতে সক্ষম হবো।
‘মন কি বাতে' প্রধানমন্ত্রী আরও বলেন, উৎসব উদযাপনের আনন্দ বৃদ্ধি পায় যখন এটি আমাদের সমাজে, আমাদের আশেপাশের লোকদের ব্যবসায়ের প্রসার ঘটায় এবং এটি তাদের জন্য একটি আনন্দ উৎসবে পরিণত করতে সহায়তা করে। আর তা করতে গেলে করোনাকে হারাতে হবে। আমরা সবাই মিলে করোনাকে হারাব।
তিনি বলেন, রাখিবন্ধন এগিয়ে আসছে। আমি দেখেছি যে অনেক লোক এবং সংস্থা বিভিন্নভাবে উৎসবটি উদযাপন করার উদ্যোগ নিতে চলছে। এদিন করোনার সঙ্গে লড়াইয়ে উৎসাহের বার্তাও দিয়েছেন মোদী। তিনি করোনা আবহে অনেকেরই কৃতিত্ব সামনে তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম অনন্তনাগের পুর সভাপতি মহম্মদ ইকবাল। তিনি মাত্র ৫০ হাজার টাকা ব্যয়ে একটি স্প্রেয়ার মেশিন তৈরি করেছিলেন। সারা দেশ থেকে এমন অনেক অনুপ্রেরণামূলক গল্প রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মোদী।
রবিবার 'মনের কথা'য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পাকিস্তানের বিশ্বাসঘাতকতাকে যোগ্য জবাব দিয়ে আমরা জয় ছিনিয়ে এনেছিলাম। তাহলে করোনা নামক ভাইরাসের বিরুদ্ধে আমরা কেন জিততে পারব না।

Post a Comment